থমকে যাওয়া স্বধীনতা

স্বাধীন দেশের ছেলে আমি
স্বাধীনতা নাই।
স্বাধীনতা খুঁজতে গিয়ে
দীশাহারা তাই।

স্বাধীন হবো কবে? কখন?
মুক্তমনে যখন-তখন
জানবো – শুনবো -লেখবো -ক’বো
সেই সুযোগ কি আদৌ পাবো?

কেউ দেবে না স্বাধীনতা
ছিনিয়ে নিতে হবে গো-তা।

একাত্তরের মুক্তিযুদ্ধ
থমকে গেছে একাত্তরেই।
মুক্তি আজও পাইনি মোরা
রয়েগেছি অন্ধকারেই।

    { উৎসর্গ : সকল মুক্তমনাদের }

Comments